আন্তর্জাতিক
ইরানে ফের মার্কিন হামলার পর বেড়েছে তেলের দাম
ইরান-এর কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাস-এর একটি সামরিক স্থাপনায় আজ বৃহস্পতিবার আবারও মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি-এর আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোনও তারা ভূপাতিত করেছে। হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেল-এর দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড-এর দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে ওঠে।
ভাঙছে ইসরাইলের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন নেতানিয়াহু?
নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত একটি আল্ট্রা-অর্থোডক্স ইহুদি দল চলতি মাসে ঘোষণা দেয়, তারা আর নেতানিয়াহুকে সহযোগী হিসেবে দেখছে না এবং আগাম নির্বাচন চায়। তাদের অভিযোগ, বাধ্যতামূলক সামরিক সেবা থেকে নিজেদের সম্প্রদায়কে অব্যাহতি দেওয়ার যে আইন পাশের প্রতিশ্রুতি নেতানিয়াহুর জোট দিয়েছিল, তা রক্ষা করা হয়নি। একই সঙ্গে বিরোধী দলগুলোও দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনৈতিক অবস্থান নিয়ে নেতানিয়াহু গভীর হতাশা প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, আলোচনার নামে সময়ক্ষেপণ করলে তেহরান নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ পাবে। এদিকে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোনালাপ হয়। সেখানে ইরানকে মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই নেতার মধ্যে স্পষ্ট মতপার্থক্য সামনে আসে।
মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রে একটি বিমানঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে এ হামলা চালানো হয়।
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই পাইলট
পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে। তবে দুই পাইলটের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান বিমান বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা সহায়তা করছেন। একই সময়ে দুর্ঘটনাস্থলে বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়।
কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের, উত্তেজনা বাড়ছে দ্বিগুণ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার উপসাগরীয় দেশ কুয়েতেও ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করছে। একই সঙ্গে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর হামলা প্রতিহতের ফল।
যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ওমানের কাছাকাছি সমুদ্র এলাকায় একটি জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ সেটেবেলো অচল করে দিয়েছে। তাদের অভিযোগ, জাহাজটি হরমুজ প্রণালির চলমান অবরোধ লঙ্ঘন করছিল। এর আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ এবং ২১ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
চুক্তি না মানলে ইরানকে নজিরবিহীন সামরিক হামলা হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে তেহরানের নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। চলমান অচলাবস্থা নিরসনে আলোচনা এগোতে ব্যর্থ হওয়ায় এই বার্তা দেন তিনি। বুধবার (২০ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, 'তেহরানের বর্তমান প্রশাসন এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চূড়ান্ত সময়সীমার মুখোমুখি। ইরানের এই নতুন দলের সামনে এখন একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে।’
আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু
পশ্চিমবঙ্গে তথাকথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত, আটক এবং দেশছাড়া করার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এখন থেকে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি অনুসরণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু দাবি করেন, ২০২৫ সালের ১৪ মে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে একটি নির্দেশনা পাঠায়। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়, যাতে তাদের ফেরত পাঠানো যায়। তার অভিযোগ, আগের সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে তৈরি জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েলের নাম যুক্ত হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগসহ কয়েকটি সংস্থাকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ, ‘দিশাহারা’ নেতানিয়াহু
ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ফোনালাপেও দুই নেতার মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম। সিএনএন ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এই তথ্য পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সূত্র দাবি করেছে, ফোনালাপের পর নেতানিয়াহু বেশ দিশাহারা হয়ে পড়েন।
ব্যারিস্টার সুমন এখনও কারাগারে থাকায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উদ্বেগ
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা, তার কারাবন্দি থাকা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের উচ্চকক্ষের এক সদস্য। বৃহস্পতিবার (৪ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা জানান, পার্লামেন্ট সদস্য স্টিভেন লরেন্স এ বিষয়ে উচ্চকক্ষে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে স্টিভেন লরেন্স বলেন, ডাব্বো এলাকায় বসবাসরত বাংলাদেশি-অস্ট্রেলীয় নাগরিকরা তার কাছে ব্যারিস্টার সুমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সুমন দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার একজন জনপ্রিয় ব্যক্তি।