আন্তর্জাতিক

পুশইন ব্যাপারে শুভেন্দু বললেন ‘কোনো উত্তর দেব না’

পুশইন ব্যাপারে শুভেন্দু বললেন ‘কোনো উত্তর দেব না’

ভারতের দিক থেকে যা ‘পুশব্যাক’ বাংলাদেশের দিকে তা ‘পুশইন’। বর্তমানে এই ইস্যুতে সরগরম বাংলাদেশ-ভারতের সীমান্ত রাজনীতি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সদ্য শেষ হওয়া ৫৭তম বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এ ব্যাপারে কোনো সমাধান আসেনি। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তিনি কোনো উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার (১২ জুন) কলকাতার কাছে নিউটাউনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু। এ সময় পুশইন নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে তার স্পষ্ট জবাব, ‘এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না।’

২৫ জুলাই, ২০২৬
ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা, ভারতে কি এখন হিন্দু শাসন চলছে?

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা, ভারতে কি এখন হিন্দু শাসন চলছে?

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার শহরের ঐতিহাসিক কামাল মাওলা মসজিদ বা ভোজশালা কমপ্লেক্সকে ঘিরে নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঐতিহাসিক এ স্থানে মসজিদের আগে একটি মন্দির ছিল, এমন দাবির ভিত্তিতে মধ্যপ্রদেশের হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল। গত শুক্রবার শুনানির পর হাইকোর্ট রায় দেন যে মধ্যযুগে তৈরি এ কমপ্লেক্স ছিল প্রকৃতপক্ষে এক হিন্দু দেবীর উদ্দেশে উৎসর্গ করা মন্দির।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বজুড়ে মেটার ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বজুড়ে মেটার ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার মুখে পড়ছেন। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। আবার কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় লাগছে। কারও নিউজফিড আপডেট হচ্ছে না, আবার কারও ক্ষেত্রে পুরো অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

ব্যাংকক থেকে ১১ কোটির বেশি রুপি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে হর্ষা সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ। শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারির সময় হর্ষার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাঁকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬
বিমার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রীকে পুরো অর্থ দেওয়ার নির্দেশ আদালতের

বিমার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রীকে পুরো অর্থ দেওয়ার নির্দেশ আদালতের

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত ব্যক্তি সমুন্দর সিং ২০১৮ সালের ২৩ মার্চ ভারতী এএক্সএ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি জীবনবিমা পলিসি গ্রহণ করেন। পলিসির বিমা অঙ্ক ছিল ৭ লাখ ১১ হাজার রুপি এবং মৃত্যুকালীন সুবিধা নির্ধারণ করা হয় দ্বিগুণ অর্থাৎ ১৪ লাখ ২২ হাজার রুপি। এ জন্য তিনি প্রথম কিস্তি হিসেবে ৬৩ হাজার ১৭২ রুপি জমা দেন। পলিসি নেওয়ার মাত্র ২৫ দিন পর, ২০১৮ সালের ২৫ এপ্রিল আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরে তার স্ত্রী বিমার অর্থ দাবি করলে ২০১৯ সালের ৩১ মার্চ এক চিঠির মাধ্যমে তা প্রত্যাখ্যান করে বিমা কোম্পানি।

২৫ জুলাই, ২০২৬
সমঝোতা না হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সমঝোতা না হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা যখন যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে, তখনই তিনি এ সতর্কবার্তা দেন। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংগ্রি-লা সংলাপে বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালানোর সক্ষমতা রাখে। তিনি দাবি করেন, দেশটির অস্ত্রভাণ্ডার ও সামরিক প্রস্তুতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় অভিযান পরিচালনার জন্য যথেষ্ট।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বের ৩০টির অধিক দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

বিশ্বের ৩০টির অধিক দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক তুলসী গ্যাবার্ড। সম্প্রতি অবমুক্ত করা কিছু নথির ভিত্তিতে তিনি এ তথ্য প্রকাশ করেছেন। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব গবেষণাগারের অনেকগুলোতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ সংক্রামক জীবাণু নিয়ে গবেষণা পরিচালিত হতো। এর মধ্যে বিতর্কিত ‘গেইন-অব-ফাংশন’ গবেষণাও ছিল, যেখানে ভাইরাস বা জীবাণুর সংক্রমণ ক্ষমতা ও কার্যকারিতা কৃত্রিমভাবে বাড়ানোর পরীক্ষা চালানো হয়। গ্যাবার্ডের অভিযোগ, এসব গবেষণা খুবই সীমিত তদারকির মধ্যে পরিচালিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মমতার ভাতিজা অভিষেককে চড়-থাপ্পড়, ডিম-পাথর নিক্ষেপ

মমতার ভাতিজা অভিষেককে চড়-থাপ্পড়, ডিম-পাথর নিক্ষেপ

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত জনতা ও বিজেপি সমর্থকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করে এবং ‘চোর চোর’ স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁকে হেলমেট পরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

২৫ জুলাই, ২০২৬
পুরোপুরিভাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

পুরোপুরিভাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানি বা আগ্রাসন ঘটলে বিশ্বে তেল ও গ্যাস রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। শনিবার (৬ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ–ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে অমিত শাহের নীলনকশা, কী আছে এতে

বাংলাদেশ–ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে অমিত শাহের নীলনকশা, কী আছে এতে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যে গঠিত হয়েছে দলটির ভাষায় ‘ডাবল ইঞ্জিন সরকার’, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই একই দলের প্রশাসন। এরপর ভারত-বাংলাদেশ সীমান্তকে ঘিরে নিরাপত্তা, অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, চোরাচালান এবং সীমান্তে বেড়া নির্মাণের বিষয়গুলো নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘদিন ধরে এসব বিষয় রাজনৈতিক বক্তব্য ও বিতর্কের অংশ থাকলেও এবার বিজেপি নেতৃত্ব বিষয়গুলোকে প্রতীকী অবস্থান থেকে বের করে প্রশাসনিক বাস্তবায়নের পর্যায়ে নেওয়ার কথা বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন—সীমান্ত-সংক্রান্ত পদক্ষেপ যেন কেবল প্রচারণামূলক না হয়ে কার্যকর, আইনি ও বাস্তবসম্মত হয়।

২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর

দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর

২০০৬ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের লিতানি নদী অতিক্রম করেছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ সূত্রের বরাতে শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলি বাহিনী লিতানি নদীর ওপারে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন ধরে এই নদীকে ইসরায়েলের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত

আসামের যোরহাটে আজ শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী