ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৯:১৮
সংগৃহীত

এশিয়ান গেমসে স্বর্ণপদকের লড়াইয়ে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গেছে টাইগ্রেসরা।

রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায়।

ভারতের ইনিংসের মূল নায়ক ছিলেন শেফালি ভার্মা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা এই ওপেনার মাত্র ৪৯ বলে শতক পূর্ণ করেন। ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। এশিয়ান গেমসের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম কোনো শতক।

শেফালির সঙ্গে স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতেও আসে দ্রুত রান। মান্ধানা ১৯ বলে ৩৭ রান করে ফেরার পর অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে বড় জুটি গড়েন শেফালি। তৃতীয় উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ৯৪ রান। হারমানপ্রিত ৩৩ বলে ৪০ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

১৯৬ রানের কঠিন লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতেই বড় ধাক্কা খায় দলটি। এরপরও পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দিলারা আক্তার। অধিনায়ক নিগার সুলতানা করেন ৯ রান এবং শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ১০ রান। শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে অপরাজিত ১২ রান করলেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা হয়ে থাকে।

ভারতের বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ইনিংস থামে ১৫.৪ ওভারে ৮১ রানে। ভারতের নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। শ্রী চরাণি দুটি এবং ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাটিল একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর বাংলাদেশের সামনে এখন ব্রোঞ্জ পদকের লড়াই।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ