আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৪৪৯০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৪৪৯০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছেছে। দেশটির সরকার জানিয়েছে, দুর্যোগের পর ১৯ হাজার ৫৮৩ মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারের সরকারি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ভূমিকম্পে ৪ হাজার ৪৯০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
থাইল্যান্ডে সুটকেসে মিলল কিশোরীর নগ্ন মরদেহ, আটক অস্ট্রেলীয় নাগরিক

থাইল্যান্ডে সুটকেসে মিলল কিশোরীর নগ্ন মরদেহ, আটক অস্ট্রেলীয় নাগরিক

পাতায়া সিটি পুলিশ জানায়, শহরের ফ্লোটিং মার্কেটের পেছনের এলাকা থেকে একটি সুটকেসের ভেতর কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে ওই কিশোরী এক বিদেশি ব্যক্তির সঙ্গে একটি বহুতল ভবনে প্রবেশ করছে। পরে একই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে বড় একটি সুটকেস বহন করে রেললাইনের দিকের এলাকায় যেতে দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুটকেসটি ফেলে দেওয়ার স্থান সম্পর্কে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
চীনে ঘুষ নেওয়ার দায়ে সাবেক নগর কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনে ঘুষ নেওয়ার দায়ে সাবেক নগর কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রায় তিন দশক ধরে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে চীনের সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

২৫ জুলাই, ২০২৬
প্রেমিক হত্যা মামলায় দুবাইয়ে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ব্রিটিশ টিকটকার

প্রেমিক হত্যা মামলায় দুবাইয়ে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ব্রিটিশ টিকটকার

২৩ বছর বয়সী ব্রিটিশ টিকটক ইনফ্লুয়েন্সার ব্রুক জর্জ দুবাইয়ে তাঁর প্রেমিককে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ ঘটনায় তিনি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। ইংল্যান্ডের কেন্টের বাসিন্দা ব্রুক জর্জ দাবি করেছেন, সহিংস পারিবারিক বিরোধের সময় আত্মরক্ষার্থে তিনি তাঁর প্রেমিককে ছুরিকাঘাত করেন। মানবাধিকার সংগঠন ডিটেইনড ইন দুবাই জানিয়েছে, গত ২২ জুন তাঁকে গ্রেপ্তার করা হয় ।সংগঠনটির অভিযোগ, ব্রুকের প্রেমিক ধীরে ধীরে নির্যাতনমূলক আচরণ শুরু করেন। তিনি ব্রুককে ঘুষি মারেন, তাঁর পাসপোর্ট আটকে রাখেন এবং দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্টে শারীরিকভাবে নির্যাতন করেন।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে হারের আধাঘণ্টার মধ্যেই ভূমিকম্পে কাঁপল দেশ

বিশ্বকাপে হারের আধাঘণ্টার মধ্যেই ভূমিকম্পে কাঁপল দেশ

বসনিয়া ও হার্জেগোভিনায় ২ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল মোস্তার শহরের ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

২৫ জুলাই, ২০২৬
সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী

সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী

গ্ল্যামার জগৎ থেকে রাজনীতির ময়দানে প্রবেশ নতুন কিছু না হলেও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এবার আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। দেশটির জাতীয় সংসদ বা ‘পিপলস অ্যাসেম্বলি’-তে সরাসরি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা লাজকানি। তাকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। সিরিয়ার নির্বাচন সংক্রান্ত উচ্চতর কমিটি সংসদের চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করার পরই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে। সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের হাতে ৭০ জন সংসদ সদস্য মনোনীত করার বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার আওতায় এবার বিভিন্ন পেশার প্রতিনিধি যুক্ত করতে ৭০ জনকে মনোনীত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

২৫ জুলাই, ২০২৬
বিদায়ী ভাষণে যা বললেন কিয়ের স্টারমার

বিদায়ী ভাষণে যা বললেন কিয়ের স্টারমার

NULL

২৫ জুলাই, ২০২৬
৪০ ডিগ্রি তাপেও দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন

৪০ ডিগ্রি তাপেও দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে টানা দশ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যেও তারা রাজপথ ছাড়ছেন না। নিজেদের তারা পরিচয় দিচ্ছেন ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা বিশ্লেষণ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা বিশ্লেষণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। তাদের প্রতিবেদনে মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল, তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডোর নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে, যা ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রভাবের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

২৫ জুলাই, ২০২৬
থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহান প্রদেশে ৩৫ জন ভিক্ষু ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেন। সকাল প্রায় ১১টার দিকে মুকদাহান-ডন তান সড়কের না সি নুয়ান উপ-জেলার বান না উইয়াং ক্যে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুকদাহান প্রদেশের গভর্নর ওররায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচ ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মুকদাহান হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

২৫ জুলাই, ২০২৬
কালেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

কালেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ শুরুর আগে এক ব্যতিক্রমী দৃশ্য দর্শকদের নজর কাড়ে। অন্যান্য দেশের জাতীয় পতাকার মতো মাটিতে না রেখে সৌদি আরবের পতাকাটি মাঠের ওপর উঁচু করে ধরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের জাতীয় পতাকাটি ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদার কারণে বিশেষভাবে ব্যবহার করা হয়। এ কারণে পতাকাটি মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি। আনুষ্ঠানিক ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচু করে ধরে রাখা হয়।

২৫ জুলাই, ২০২৬
কে হচ্ছেন ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী?

কে হচ্ছেন ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রীষ্মকালীন অবকাশ শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু করতে তিনি তার দল লেবার পার্টিকে নির্দেশ দিয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অ্যান্ডি বার্নহ্যামকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারসহ আরও কয়েকজন আলোচনায় রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ