আন্তর্জাতিক
ইতালিতে ত্রিপল হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি নাগরিককে খুঁজছে পুলিশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল রাতে রোমে ঘটে যাওয়া ওই ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় তার ভূমিকা থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন। তবে এখনো তার বিরুদ্ধে আদালতে কোনো চূড়ান্ত রায় হয়নি। ইতালির পুলিশ জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত রোম পুলিশের ক্রাইম ইউনিট (স্কোয়াড্রা মোবাইল ডেলা কোয়েস্টুরা ডি রোমা) এর এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: 3346903295।
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ এ সময় তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান। পাশাপাশি বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান তিনি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। মোদির ‘সুন্দর ছোট বোন’ সম্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় দেশ একমত হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্বিন্যাসের পরিকল্পনা, কিছু ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কিছুটা কমিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের কিছু সামরিক স্থাপনা ইসরায়েলে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। মমার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূল হলে মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি।
লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারসংবলিত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সংঘটিত এ ঘটনায় ভবনের ভেতরে কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী আটকা পড়েন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে নিচে নামার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন থেকে রক্ষা পেতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা যায়।
বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযানে ৫৯টি দেশে সহস্রাধিক গ্রেপ্তার
মানবপাচারবিরোধী বৈশ্বিক অভিযানে ৫৯টি দেশে ১ হাজার ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ২ হাজার ৭০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল জানিয়েছে, ‘অপারেশন গ্লোবাল চেইন’ নামে এ অভিযানে যৌন শোষণ, জোরপূর্বক অপরাধে বাধ্য করা, জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং অপ্রাপ্তবয়স্কদের পাচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
লেবাননের মাটি এক ইঞ্চি ছাড় নয়: লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরকারের চলমান আলোচনা কোনোভাবেই বিশ্বাসঘাতকতা নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরায়েলকে ছেড়ে দেওয়া হবে না। দেশটির প্রেসিডেন্সির এক বিবৃতিতে আউন বলেন, লেবাননকে যুদ্ধ ও পরনির্ভরতার সময় থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চায়, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব আফগান রাজধানী কাবুলসহ পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। একই দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলেও ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী সমঝোতায় কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম
দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার অবসান ঘটিয়ে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিন মেয়াদি সমঝোতা স্মারকের কথিত গোপন শর্তাবলি প্রকাশ্যে এসেছে। ইসরায়েলি একটি সংবাদমাধ্যম চুক্তির ১২টি ধারা প্রকাশ করেছে বলে জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করেছে।
ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল
ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে নিহত, আহত ও নিখোঁজ সেনাসদস্য অন্তর্ভুক্ত। নিহতের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। গবেষকদের দাবি, দেশটির মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ কোনো না কোনোভাবে এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু
সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি ওয়াশিংটনের।
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বাংরাদেশীসহ আহত ৬৬, নিহত ১৩
কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা রয়েছেন। সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে কাতারএনার্জির প্রধান নির্বাহী আল-কাবি জানান, রবিবার (২১ জুন) সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম শুরুর সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন।