ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে। বুধবার দ্য নিউইয়র্ক পোস্ট ও পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানা যায়।

ইসলামাবাদের একাধিক সূত্র দাবি করেছে, তেহরানের সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ট্রাম্প বলেন, “এটি সম্ভব।”

এর আগে ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ইরানকে একটি একীভূত প্রস্তাব দিতে হবে এবং আলোচনার অগ্রগতি না হওয়া পর্যন্ত সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং সামরিক প্রস্তুতিও বজায় থাকবে।

পাকিস্তানি একটি সূত্রের বরাতে বলা হয়, কূটনৈতিক তৎপরতার ভিত্তিতেই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং কোনো পক্ষই সামরিক উত্তেজনা বাড়ায়নি।

সূত্রটি আরও জানায়, এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে