ইরানে বিক্ষোভে নয় শিশুসহ কমপক্ষে ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ জন নিরাপত্তা সদস্য—এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

এইচআরএএনএ জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস পৃথক এক প্রতিবেদনে নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন বলে উল্লেখ করেছে। সংস্থাটির দাবি, নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে।

ইরানের ভেতরে আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন নিষিদ্ধ থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি থাকায়, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর রয়েছে।

বিবিসি পারসিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২২ জন নিহতের পরিচয় ও মৃত্যুর ঘটনা যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত