ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর ‘কালো বৃষ্টি’ দেখা দিয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, মার্কিন-ইসরাইলি বোমাবর্ষণের কারণে আকাশে সৃষ্ট এই কালো বৃষ্টি ও বিষাক্ত যৌগগুলো শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে।

ইরানে ডব্লিউএইচও-এর একটি অফিস রয়েছে, যা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্য জরুরি অবস্থায় কাজ করছে। সংস্থার মতে, এই সপ্তাহে তেল-মিশ্রিত বৃষ্টির একাধিক রিপোর্ট পাওয়া গেছে।

জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে ডব্লিউএইচও-এর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, “কালো বৃষ্টি এবং এর সঙ্গে আসা অ্যাসিড বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য বিশেষত শ্বাসতন্ত্রের জন্য বড় বিপদ।”

তিনি আরও জানান, ইরান ইতোমধ্যে জনগণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তেল মজুত স্থাপনাগুলো ও শোধনাগারে আঘাত হানার ফলে আগুন লেগেছে এবং বাতাসের গুণমানের ব্যাপারে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। তাই ঘরের ভেতরে থাকার পরামর্শ অবশ্যই যৌক্তিক।

মুখপাত্র জানান, এই হামলার ফলে বাতাসে প্রচুর পরিমাণে বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল–জাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার