ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান ও ইরান-সমর্থক গোষ্ঠীর হামলার সক্ষমতা ধ্বংসে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারকে রাজি করানোর নির্দেশ দিয়েছেন মার্কিন কূটনীতিকদের। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশে এই উদ্যোগ নেওয়ার পেছনে ইরান ও তার সমর্থক গোষ্ঠীর হামলার ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপট রয়েছে।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও কনস্যুলার দপ্তরে পাঠানো হয়। ‘আইআরজিসির তৎপরতা নিয়ে বড় ধরনের উদ্বেগ’ শীর্ষক এই বার্তায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)কে ইঙ্গিত করা হয়েছে। বার্তাটি ‘স্পর্শকাতর তবে অতি গোপনীয় নয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, ২০ মার্চের মধ্যে এটি সংশ্লিষ্ট দেশগুলোর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন তৈরির চেষ্টা করছে, বিশেষ করে হরমুজ প্রণালি সচল রাখার জন্য একটি জোট গঠনের লক্ষ্যে কাজ করছে। ট্রাম্প জানান, এ কাজে সহায়তা করতে রাজি হওয়া দেশগুলোর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে।

তারবার্তায় বলা হয়েছে, ইরান বা তার সমর্থক সশস্ত্র গোষ্ঠীর হামলার বাড়তি ঝুঁকি সম্পর্কে বিস্তারিত উল্লেখ না থাকলেও, সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর কৌশল। বার্তায় উল্লেখ করা হয়েছে, “ইরান সরকার একক পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপের প্রতি বেশি সংবেদনশীল। একতরফা চাপের চেয়ে যৌথ চাপ এই সরকারকে আচরণ পরিবর্তনে বাধ্য করার ক্ষেত্রে বেশি কার্যকর।”

এছাড়া কূটনীতিকদের বলা হয়েছে, হিজবুল্লাহ, হামাস ও ইরাকি মিলিশিয়ার সমর্থনের মাধ্যমে ইরান বিশ্বজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং ‘অপারেশন এপিক ফিউরি’-র লক্ষ্যগুলো—ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, ইরানপন্থী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক ভাঙা এবং নৌবাহিনীর সক্ষমতা কমানো—উল্লেখ করতে। আলোচনার সময় এই বিষয়গুলো বাদ দেওয়ার অনুমতি নেই।

যেসব দেশ এখনো আইআরজিসি এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি, সেখানে কূটনীতিকদের দ্রুত সরকারকে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, “তালিকাভুক্তি ইরান সরকারের ওপর চাপ বাড়াবে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করার সক্ষমতা সীমিত করবে, যা জনগণের নিরাপত্তা ও সুরক্ষাকে বিঘ্নিত করছে।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এবিসি নিউজকে জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী। আইআরজিসি, হিজবুল্লাহ ও ইরানের অন্যান্য মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে। আইআরজিসি বিদেশে সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং সাধারণ মানুষ ও বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার