ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিকল্প খোলা রাখছে ট্রাম্প প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তেহরানকে চাপে রাখতে কূটনীতির পাশাপাশি শক্ত সামরিক বিকল্পও বিবেচনায় রাখা হচ্ছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানের ওপর ‘বিমান হামলা’ ট্রাম্প প্রশাসনের হাতে থাকা অন্যতম শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, 'কূটনীতি ওয়াশিংটনের প্রথম পছন্দ হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না। বিষয়টি বর্তমানে প্রশাসনের কৌশলগত আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।'

গত, ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে ‘দাঙ্গা’ হিসেবে বর্ণনা করে জানিয়েছে, এতে বহু নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।

তবে বিক্ষোভকারীদের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি এবং এর মধ্যে বিপুল সংখ্যক সাধারণ নাগরিক রয়েছেন।

দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে ট্রাম্প প্রশাসন ইরান সরকারের ব্যর্থতা ও কঠোর দমননীতির প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে।

এর আগে, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। প্রশাসনের দাবি, চলমান বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থান নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার একটি বড় যুক্তি হিসেবে দেখা হচ্ছে।

যদিও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সার্বভৌম কোনো দেশের ওপর সামরিক হামলা বিতর্কিত, তবুও ট্রাম্প অতীতেও বিভিন্ন দেশের বিরুদ্ধে সরাসরি শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের একটি অংশ সামরিক পথ এড়িয়ে কূটনৈতিক সংলাপ জোরদারের পরামর্শ দিচ্ছেন।

এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা আলোচনার প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে ইরান যতটা কঠোর অবস্থান দেখাচ্ছে, ব্যক্তিগত আলোচনায় তারা যুক্তরাষ্ট্রের প্রতি তুলনামূলকভাবে নমনীয় বার্তা দিচ্ছে।

সব মিলিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেয় নাকি আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়—সেটিই এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত