ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, নিশ্চিত করলো জাতিসংঘ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের বুশেহর শহরে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা (আইএইএ) ও ইরান সরকার।
 
মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
 
পৃথক বিবৃতিতে উভয় পক্ষই হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে আঘাতকারী বস্তুটি ঠিক কী ছিল, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে।
 
আইএইএ জানায়, হামলায় বিদ্যুৎকেন্দ্রটি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংস্থার মহাপরিচালক একই সঙ্গে বিশ্বজুড়ে পরমাণু স্থাপনায় হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, এ ধরনের হামলা বিস্ফোরণের কারণ হতে পারে, যা বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।
 
অন্যদিকে, ইরান সরকার এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভবিষ্যতে এমন হামলা অব্যাহত থাকলে পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার