ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে জোর আহ্বান ভারতের

সদ্য সংবাদ ডেস্ক
২ আগস্ট, ২০২৬ ০০:৩৯:৫৪
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা না করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি-র সঙ্গে টেলিফোনে আলোচনায় এ বিষয়ে উদ্বেগ জানান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান সহিংসতা নিয়ে ভারতের উদ্বেগের কথা ইরানকে জানানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও জাহাজের ক্রুদের কোনো ধরনের হামলার লক্ষ্যবস্তু না করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ভারত সবসময় এ ধরনের হামলার বিরোধিতা করে এবং যেকোনো সংকট সমাধানে সংলাপ ও কূটনীতির পক্ষপাতী।

জয়শঙ্কর আরও জানান, আলোচনায় বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে ইরানের অবস্থান সম্পর্কেও তাকে অবহিত করেছেন আরাগচি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও টেলিগ্রামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দেওয়া বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পর থেকেই ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বিভিন্ন দেশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু