জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। জুলাই শহীদের পিতাকে হুমকি দেওয়া ও দোকান দখলের চেষ্টার অভিযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন: জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও এস এম তানিম হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শোকজপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা বলেন, 'কিছুদিন আগে জুলাই শহীদের পিতাকে হুমকি ও দোকান দখলের অভিযোগের ঘটনায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবস্থান পরিষ্কার করেছি। ওই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।'

তিনি আরও বলেন, 'শোকজপ্রাপ্ত অন্য দুজনও এ ঘটনায় অভিযুক্ত নন। তারপরও কেন্দ্র কেন এ সিদ্ধান্ত নিয়েছে জানি না। আমি হতাশ। দুঃসময়ে রাজনীতি করেছি, কখনো দলকে কলঙ্কিত করার মতো কাজ করিনি। কেন্দ্র যেহেতু ডেকেছে, আমি গিয়ে আমার অবস্থান পরিষ্কার করব।'

এস এম তানিম হাসান বলেন, 'আমি শোকজের কারণ জানি না। আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।'

অন্যদিকে মো. জাহিদ হাসান বলেন, 'সেলিম রেজা ভাইয়ের বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, সে ঘটনা সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। সংবাদ প্রকাশের পর জানতে পেরেছি। আমি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই। দল যেহেতু কারণ দর্শাতে বলেছে, তাই কেন্দ্রে গিয়ে আমার অবস্থান ব্যাখ্যা করব।'

এদিকে, শোকজপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক কার্ট আটকে রাখা এবং কার্টচালককে মারধরের অভিযোগও রয়েছে। শাখা ছাত্রদলের একাধিক নেতার দাবি, এ ঘটনাটিও শোকজের অন্যতম কারণ হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী