জাবির পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সাজ্জাদ ও মঈন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।

২১ ডিসেম্বর (রোববার) সংগঠনের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান আদরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আশিকুর রহমান রাব্বি, জুবায়ের ইসলাম জয়, সাইয়েদা সানজিদা, নাজমুন নাহার নিপা, নেনসুয়েতু, ইসরাত জাহান মারিয়া, জুবাইর ইসলাম জিয়ান, মাহেবী আলম দিপু, মোহাম্মদ ইয়ামিম আফ্রিদি ও সেজান মাহমুদ নিলয়।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুস্তাফিজুর রহমান, অর্পিতা সিকদার, কল্যাণ সমিতি ইয়াসিন আরাফাত হৃদিত, প্রমিতা কর ও হাবিবা এমি।

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন হাওলাদার (মঈন) বলেন, “এই সংগঠন পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহমর্মিতা ও কল্যাণমূলক কার্যক্রমের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পটুয়াখালী থেকে আগত পরীক্ষার্থীদের জন্য টেন্ট, থাকার ব্যবস্থা ও সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। পাশাপাশি আমরা প্রতিবছর ইফতার মাহফিল, সমাজসেবামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি।

আগামী দিনে নবীন শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ কার্যক্রম, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে। শিক্ষার্থী কল্যাণকে কেন্দ্র করে স্বচ্ছতা, ঐক্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড