ঝলমলে আয়োজনে শুরু কান চলচ্চিত্র উৎসব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচিত্র উৎসব (Cannes Film Festival) আবারও শুরু হয়েছে নতুন সম্ভাবনা, তুমুল প্রতিযোগিতা এবং তারকাখচিত উপস্থিতির মধ্য দিয়ে। সিনেমার ‘অলিম্পিক’খ্যাত এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনীর মঞ্চ নয়, বরং বিশ্ব চলচ্চিত্র ব্যবসা, প্রযোজনা এবং নতুন প্রতিভা আবিষ্কারের অন্যতম বড় কেন্দ্রও বটে।

মঙ্গলবার (১২ মে) শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন হয়েছে 'দ্য ইলেকট্রিক কিস' চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে। ছবিটি পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি।

এদিকে আজীবন সম্মাননা ‘অনারারি পাম দ’র’ পাচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ড।

স্বর্ণপামের লড়াইয়ে ২২ চলচ্চিত্র
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে ২২টি চলচ্চিত্র। যেখানে এশিয়া ও ইউরোপের নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হোং-জিনের 'হোপ' এবং ইরানি পরিচালক আসগর ফারহাদির 'প্যারালাল টেলস'।

এ ছাড়া সমালোচকদের নজরে রয়েছে জেমস গ্রের 'পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের 'আমার্গা নাভিদাদ', হিরোকাজু কোরে-এদার 'শিপ ইন দ্য বক্স' এবং  রিউসুকে হামাগুচির 'অল অব আ সাডেন'।

জুরিবোর্ডের নেতৃত্বে পার্ক চ্যান-উক
এবারের মূল প্রতিযোগিতা বিভাগের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উক। কানের ইতিহাসে এই প্রথম কোনো কোরীয় পরিচালক এই দায়িত্ব পেলেন।

তার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন ডেমি মুর, রুথ নেগা, ক্লোয়ি ঝাও, স্টেলান স্কারসগার্ড, লরা ওয়ান্ডেল, দিয়েগো সেসপেদেস, ইসাক দ্য ব্যাংকোলে এবং পল ল্যাভার্টি। আগামী ২৩ মে ঘোষণা করা হবে এবারের স্বর্ণপামজয়ী চলচ্চিত্রের নাম।

এবার আরব বিশ্বের শক্তিশালী উপস্থিতি
এবারের উৎসবে সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো আরব বিশ্বের সিনেমার শক্তিশালী উপস্থিতি। মধ্যপ্রাচ্যের সামাজিক পরিবর্তন, নারী অধিকার এবং মানবিক সংকট নিয়ে নির্মিত একাধিক চলচ্চিত্র জায়গা করে নিয়েছে গুরুত্বপূর্ণ বিভাগে।

স্বর্ণপামের দৌড়ে রয়েছে আর্থার হারারির 'দ্য আননোন' আসগর ফারহাদির 'প্যারালাল টেলস। পাশাপাশি মরক্কো, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার নির্মাতাদের চলচ্চিত্রও বিভিন্ন বিভাগে প্রদর্শিত হচ্ছে।

রয়েছে দক্ষিণ এশিয়ারও অংশগ্রহণ
দক্ষিণ এশিয়ার জন্যও এবারের কান উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে। ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া এবার ক্রিটিকস উইক বিভাগের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নেপালের নির্মাতা অবিনাশ বিক্রম শাহ 'এলিফ্যান্টস ইন দ্য ফগ' প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কান উৎসবে।

ভারতের বড় একটি প্রতিনিধিদলও এবারের আয়োজনে অংশ নিচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট এবং করণ জোহর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি