জমিয়তের কেন্দ্রীয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাওলানা ফেরদৌস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা ফেরদৌস রহমানকে ‘খেজুর গাছ’ প্রতীকে মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানা শাখা।

বুধবার ৩০ শে জুলাই নারায়ণগঞ্জ সদর থানা জমিয়ত ইসলাম আয়োজিত এক অনুষ্ঠানেনারায়ণগঞ্জ সদর থানা কমিটির নেতৃবৃন্দ বলেন, “ইসলামী আদর্শ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে মাওলানা ফেরদৌস রহমান একজন যোগ্য, নীতিবান এবং আমানতদার আলেম। তাঁকে মনোনয়ন প্রদান করে কেন্দ্রীয় কমিটি একটি সময়োপযোগী, সঠিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে।”

জানা গেছে, মাওলানা ফেরদৌস রহমান একজন মাদ্রাসাশিক্ষিত ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জে দ্বীনি শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়। স্থানীয় ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তিনি একজন পরিচিত মুখ। তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকে নগরীর বিভিন্ন এলাকা ও মসজিদকেন্দ্রিক ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমান সময়ে যখন রাজনীতিতে আদর্শ ও নৈতিকতা হারিয়ে যেতে বসেছে, তখন ফেরদৌস রহমানের মতো একজন আলেমের রাজনীতিতে অংশগ্রহণ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা জাগায়। আমরা বিশ্বাস করি, জনগণ তাঁকে খেজুর গাছ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠাবে এবং ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনটি আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এবার নতুন মাত্রা যোগ করেছে ইসলামী দলগুলোর অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে এ আসনে ইসলামপন্থী কোনো প্রার্থীর উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও এবার জমিয়তের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ফেরদৌস রহমান এই ভাঙন ধরাতে পারেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

জমিয়তের কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে সদর থানার পাশাপাশি জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। তাঁরা বাড়ি-বাড়ি গিয়ে খেজুর গাছ প্রতীকের প্রচারণা চালাতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

মাওলানা ফেরদৌস বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে মাঠে নেমেছি। মানুষ পরিবর্তন চায়। আমরা আহ্বান জানাই, সকলে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। তিনি আরও বলেন দল থেকে যিনি মননোয়ন পাবেন আমরা তাঁর পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।


এসময় উপস্থিত ছিলেন, মুফতি হারুন ওয় রশিদ,মুফতি দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, মাওলানা আবু বক্কর ,জমির উদ্দিন ফারুকি, মাওলানা আব্বাস, রুহুল আমিন প্রমুখ। 

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে