জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, পাত্র কি কনটেন্ট ক্রিয়েটর?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে আবারও প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও টিকটকার রজব ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন।

২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় দুরেফিশানের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করেই মূলত এ গুঞ্জনের সূত্রপাত। পরে তা দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভক্তদের একটি বড় অংশ এ দাবিকে ভিত্তিহীন গুজব বলেই মনে করছেন।

এর আগে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশানের প্রেমের গুঞ্জনও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ‘ইশক মুর্শিদ’ নাটকে তাদের অভিনয় ও রসায়ন নিয়ে দীর্ঘদিন ভক্তদের মধ্যে আলোচনা চলেছে। সেই গুঞ্জন থামার আগেই এবার রজব ভাটের নাম সামনে এসেছে।

এদিকে এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন দুরেফিশানের ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী যশওয়া আনজুম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এসব দেখার ও শোনার আগে আমি কেন অন্ধ ও বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এ মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।’

তাঁর এই মন্তব্যের পর অনেক নেটিজেনের ধারণা, পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছু নয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা রজব ভাট কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন