ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন সাফা। কমলা রঙের গাউনে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই তা অনুসারীদের নজর কাড়ে।

ছবিগুলোতে স্লিভলেস অরেঞ্জ গাউনে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুল, হালকা মেকআপ ও স্বাভাবিক সাজে ভিন্ন এক আবহ তৈরি করেছেন তিনি। ইনডোরে দিনের আলোয় ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন সাফা।
ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তার পোশাকের প্রশংসা করেছেন, আবার কেউ অভিনেত্রীর সাবলীল সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।

নাটক ও টেলিফিল্মের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন সাফা কবির। অভিনয়ের বাইরে মডেলিং এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনেও নিয়মিত দেখা যায় তাকে। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের ফটোশুট ও দৈনন্দিন নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
সদ্য সংবাদ/এসএস