জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা ও অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'এ নিয়ে জনগণের মনে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। সরকারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।'

জেলা প্রশাসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনপ্রশাসনের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর রাষ্ট্রীয় কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভরশীল।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশায় থাকা জনগণ সরকারের প্রতিটি কর্মকাণ্ডে সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চায়।'

সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, 'এর জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং কার্যকর জবাবদিহিতা। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা, সরকারি সেবা হয়রানিমুক্ত করা এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর ও দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করেন।

খাদ্যে ভেজাল প্রতিরোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।'

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে জনপ্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে প্রশাসন আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর হবে।'

তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন