কেন ব্রিফকেস হাতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী, ভেতরে আসলে কী থাকে?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ ঘোষণা করা হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। সম্ভাব্য এ বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেট উপস্থাপনের দিন বিশ্বের প্রায় সব দেশেই অর্থমন্ত্রীকে একটি ব্রিফকেস হাতে সংসদে প্রবেশ করতে দেখা যায়। বাংলাদেশেও বহুদিন ধরে এই রীতি অনুসরণ করা হচ্ছে। তবে অর্থমন্ত্রীর হাতে থাকা এই ব্রিফকেস নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন জাগে, কী থাকে সেই ব্রিফকেসে?

আসলে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কোনো অর্থ বা মূল্যবান সম্পদ থাকে না। সেখানে থাকে বাজেট বক্তৃতার খসড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং বাজেট-সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র, যেখানে সরকারের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত বিবরণ সংরক্ষিত থাকে।

অর্থমন্ত্রীদের ব্রিফকেস বহনের রীতির ইতিহাসও বেশ পুরোনো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান তার ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ গ্রন্থে উল্লেখ করেছেন, শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি সম্প্রসারিত হলে বাজেটসংক্রান্ত নথিপত্র আর ছোট মানিব্যাগে রাখা সম্ভব হচ্ছিল না। সেই প্রয়োজন থেকেই মানিব্যাগের পরিবর্তে ব্রিফকেস ব্যবহারের প্রচলন শুরু হয়।

একই বইয়ে বাজেটের দিন ব্রিফকেস ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথাও বলা হয়েছে। বাজেটে কোন কর বাড়বে বা কমবে, সে তথ্য আগে থেকেই প্রকাশ পেলে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে এর সুবিধা নিতে পারেন। তাই বাজেট প্রস্তাবের গোপনীয়তা রক্ষার জন্য নথিপত্র ব্রিফকেসে বহন করার রীতি গড়ে ওঠে।

জানা যায়, উনিশ শতকে যুক্তরাজ্যে এই প্রথার সূচনা হয়। সে সময় বাজেটপ্রধানকে ব্রিফকেস খুলে বাজেট উপস্থাপন করতে হতো। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন লাল রঙের একটি স্যুটকেসে করে বাজেটের নথি নিয়ে আসেন। সোনালি অলংকরণে সজ্জিত সেই স্যুটকেসে রানির প্রতীকও ছিল। পরবর্তীকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন এবং দীর্ঘ সময় ধরে একই ব্যাগ বিভিন্ন সরকারের আমলে ব্যবহৃত হয়।

ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন জেমস উইলসন। তিনি ১৮৬০ সালের ৭ এপ্রিল কলকাতায় ১৮৬০-৬১ অর্থবছরের বাজেট পেশ করেন। উপমহাদেশে গণতান্ত্রিক ওয়েস্টমিনস্টারধারার সরকার ব্যবস্থার আওতায় আয়-ব্যয়ের বাজেট উপস্থাপনের এ ধারার সূচনা তার হাত ধরেই, যা পরবর্তীতে বাংলাদেশ ও ভারতে অব্যাহত রয়েছে।

উপমহাদেশ বিভক্ত হওয়ার পর ১৯৪৮ সালের ১৬ মার্চ পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের অধিবেশনে হামিদুল হক চৌধুরী ১৯৪৮-৪৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেখানেও ব্রিফকেস ব্যবহারের এই রীতি অনুসরণ করা হয়েছিল।

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন দেশের প্রথম বাজেট উপস্থাপন করেন। তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ এবং ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও তার হাতে ছিল বাজেটের ব্রিফকেস।

প্রথা অনুযায়ী বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রী ব্রিফকেস হাতে চিত্রসাংবাদিকদের সামনে ছবি তোলেন। যদিও একসময় লাল ব্রিফকেসই বেশি পরিচিত ছিল, বিভিন্ন সময়ে এর রঙে পরিবর্তন এসেছে। কখনো কালো, আবার কখনো মেরুন রঙের ব্রিফকেসও ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট উপস্থাপনকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইফুর রহমানকেও ব্রিফকেস হাতে সংসদে প্রবেশ করতে দেখা গেছে। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত মেরুন ও কালো—উভয় রঙের ব্রিফকেস ব্যবহার করেছিলেন।

অন্যদিকে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির বর্ণনা অনুযায়ী, ষোড়শ শতাব্দীতে ‘একজনের বাজেট খোলা’ কথাটি এমন অর্থে ব্যবহৃত হতো, যেখানে কেউ গোপন বা কিছুটা সন্দেহজনক কোনো বিষয় প্রকাশ করছে। অর্থাৎ, থলের ভেতরে লুকিয়ে থাকা কৌশল বা গোপন বিষয় উন্মোচনের ধারণার সঙ্গেই শব্দটির ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম