খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার উদ্বেগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগোম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

দিল্লিতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা ইমেইলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠুন।'

দেশের রাজনীতিতে দীর্ঘ তিন দশক নেতৃত্বে থাকা এই দুই নেত্রীর পথচলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হলে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপরেই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি ও দুর্নীতি মামলায় খালাস পান।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্র, লিভার সিরোসিস, কিডনি ও বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থার অবনতি ঘটতে থাকে।

স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম তার চিকিৎসা পরিচালনা করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা এখনো সম্ভব হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকদের মূল্যায়ন ও তার ভ্রমণ-সক্ষমতার ওপর।

২০১৮ সালে দুর্নীতি মামলায় জেলে যাওয়া খালেদা জিয়াকে পরবর্তীতে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। তবে, বিদেশে চিকিৎসার অনুমতি সে সময়ে দেওয়া হয়নি। বর্তমান সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি