কোটিপতি হওয়ার লোভে বান্ধবীর সঙ্গে ভিডিও, গোবিন্দগঞ্জে গ্রেপ্তার ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ আগস্ট, ২০২৬ ০১:৫৫:৫৬

রাতারাতি কোটিপতি হওয়ার লোভে মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পর্নো ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)।

মামলা সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জাহিদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রেপ্তার হওয়া নারীরা এই বাসায় আরও অনেক নারীদের নিয়ে প্রায় সময় আসতেন। আমাদের সন্দেহ হতো। এরা সমাজকে নষ্ট করে ফেলছে। এরা মুলত রাতারাতি কোটিপতি হতে এসব করেছে বলে আমি জানতে পারি। আমরা এদের শাস্তি চাই।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ ও এরসঙ্গে জড়িত পলাতক থাকা অন্যান্যদের এখন পর্যন্ত গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম