কর্ণাটকে স্লিপার বাস–ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একটি স্লিপার বাস ও কনটেইনার ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে থাকা সিবার্ড কোচ কোম্পানির একটি স্লিপার বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ট্রাকটি হঠাৎ ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটির আঘাত বাসের জ্বালানি ট্যাংকের কাছে লাগায় ডিজেল ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে বাস থেকে বেরিয়ে আসতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি পুড়ে যায়।

কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, ভোরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি ট্যাংকে আঘাত লাগার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শী সচিন জানান, বাসটি তাদের গাড়ি ওভারটেক করার পরই বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকটি ডিভাইডার টপকে এসে ধাক্কা দেয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি