কুবিতে ৩০ হাজার টাকায় জব্দ বাস হস্তান্তর, জানে না প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা আল আরাফাহ বাস মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা গ্রহণের মাধ্যমে জব্দ করা একটি বাস হস্তান্তর করেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুল ইসলাম গালিবের কাছে বাস মালিকপক্ষ টাকা হস্তান্তর করে বলে জানা গেছে।

জানা যায়, গত ৯ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাকির পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক কর্মচারীর হাতে হেনস্থার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আল আরাফাহ কোম্পানির একটি বাস জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসে।

পরবর্তীতে ১৪ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দেন। এরপর প্রশাসন ভুক্তভোগী ও বাস মালিকপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করে। তবে মূল অভিযুক্ত উপস্থিত না থাকায় সেদিন কোনো সমাধান হয়নি।

শনিবার দুপুরে বাস মালিকপক্ষের সঙ্গে ৩০ হাজার টাকায় সমঝোতার মাধ্যমে বাসটি ছাড়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার বাধা দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়ে বাস নিয়ে এসেছে এবং প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সেই ঘটনার সমাধানের দায়িত্ব প্রশাসনের। শিক্ষার্থীরা কেন সমঝোতা করে টাকা নেবে? আর প্রশাসন কেন এ সুযোগ তৈরি করেছে, সেটাও প্রশ্ন থেকে যায়।”

প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো ধরনের অর্থ লেনদেনের অনুমতি দেয়নি এবং এ বিষয়ে তারা অবগতও নয়।

শিক্ষার্থী শাহিনুল ইসলাম গালিব বলেন, “আমাদের একজন শিক্ষার্থী বাস কর্মচারীর হাতে মারধরের শিকার হয়। পরে আমরা বাসটি ক্যাম্পাসে নিয়ে আসি। প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা হয়, কিন্তু অভিযুক্ত অনুপস্থিত থাকায় সমাধান হয়নি। পরে ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে।”

ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাকির বলেন, “আমি ৯ তারিখ পদুয়ার বাজার বিশ্বরোডে মারধরের শিকার হই এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। ক্ষতিপূরণ হিসেবে বাস মালিকপক্ষ আমাকে ৩০ হাজার টাকা দিয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনো জানানো হয়নি, তবে জানানো হবে।”

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “গত সপ্তাহে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু অভিযুক্ত অনুপস্থিত থাকায় সমাধান হয়নি। টাকা-পয়সা নিয়ে সমঝোতার বিষয়ে আমি কিছু জানি না।”

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “শিক্ষার্থীরা আমাদের না জানিয়ে বাস নিয়ে আসে। পাঁচ দিন পর তারা লিখিত অভিযোগ দেয়। এরপর আমরা সমাধানের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। টাকা নিয়ে সমঝোতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ এমন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা