কুড়িগ্রামে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করেছে  ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন।
 
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দিঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'মানুষের কল্যাণে আমাদের এই মানবিক যাত্রা থেমে থাকবে না। আমরা চাই কেউ যেন অভাবের তীব্রতায় কষ্ট না পায়, বিশেষ করে শীতের সময় যেন কোনো পরিবার ঠান্ডায় কাঁপতে না হয়। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে শুধু শীতেই নয়, সারা বছরই আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় শক্তি, আর এ দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করে যাব।'

শীতবস্ত্র হাতে পেয়ে সুবিধাভোগীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, কঠোর শীতে এমন সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা। শীতবস্ত্র পেয়ে তাদের মুখে ফেরে স্বস্তির হাসি। পরে মুনাজাতে সকলের কল্যাণ, শান্তি ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা এবং দোয়ার অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ