মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে : মামুন মাহমুদ
মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে : মামুন মাহমুদ
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেণ্টারে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, এ বিমান দুর্ঘটনা কেন ঘটলো, কেন প্রশিক্ষন বিমান এ এয়ারপোর্ট থেকে চলবে, এ বিমান চালানোর মত উপযুক্ত কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করার আনুষ্ঠানিকতা হয়েছে কিনা, আসলে এটা দুর্ঘটনা, নাকি কোন নাশকতা, এসব খতিয়ে দেখার জন্য তদন্ত করতে হবে। এ ঘটনা পরিকল্পিত কিনা বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষিদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনতে হবে।
অন্তর্বতী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়। অথচ আন্দোলনের নামে যখন তখন সচিবালয়ে ঢুকে পরছে। বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনে ¯েøাগান দেওয়া হয়েছে পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। তারাও সচিবালয়ে ঢুকে গেছে। বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কখনো সচিবালয়ে প্রবেশ করেনি। আর এখন কিছু হলে আন্দোলকারীরা সচিবালয়ে ঢুকে পড়ে। এটা সরকারের চরম ব্যর্থতা।
অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহŸায়ক মাসুকুল ইসলাম রাজিব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহিদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, অকিল উদ্দিন ভূঁইয়া, একরামুল করিম মামুন,নাদিম হাসান মিঠু, শাহজাহান মেম্বার, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
গুরুতর অপরাধ ছাড়া মামলা প্রত্যাহার, অস্ত্রসহ আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ: প্রতিমন্ত্রী পুতুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬
মিরসরাইয়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ১৫ দিনেই আক্রান্ত ১০
১৬ সেপ্টেম্বর, ২০২৬
‘কলমে জুলাই’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধিত অনার্সের কৃতী শিক্ষার্থীরা
১৬ সেপ্টেম্বর, ২০২৬
চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন হবে প্রযুক্তিসুবিধাসম্পন্ন দ্বিতল
১৬ সেপ্টেম্বর, ২০২৬
পলাশ ফিলিং স্টেশনে ৩ মেশিনে তেল কম দেওয়ায় অর্থদণ্ড
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত
-
গুরুতর অপরাধ ছাড়া মামলা প্রত্যাহার, অস্ত্রসহ আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ: প্রতিমন্ত্রী পুতুল
-
হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
-
জাবিতে র্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
-
জাবির কুন্তুশালায় প্রথমবার অনুষ্ঠিত ‘দার্শনিক বাদ’
-
কুবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে মূল্যায়ন ও প্রশ্নপত্র প্রণয়ন কর্মশালা
-
নোবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার
-
নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ
-
কুবিতে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট পথকুকুর, সঙ্গীর অপেক্ষায় অপলক দৃষ্টি
-
৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ