মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালের সহায়তা নেয়নি ইউনূস সরকার'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েছিলেন দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তবে সেই প্রস্তাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাড়া দেয়নি বলে দাবি করেছেন হুম্মাম কাদের চৌধুরী।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ দাবি করেন তিনি।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, 'মাইলস্টোনের ঘটনায় আহত শিশুদের চিকিৎসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন ডা. সামন্ত লাল সেন। উনি বলেছিলেন, আমি জানি একটা বড় দুর্ঘটনা ঘটেছে। আমি সহযোগিতা করতে চাই। যেভাবেই হোক সহযোগিতা করতে চাই। আমি সেই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সরকার সাড়া দেয়নি, সাহায্য নেয়নি।'

হুম্মাম কাদের আরও বলেন, 'সাহায্য নিলে হয়তো কয়েকটা প্রাণ বাঁচতে পারত। কিন্তু তারা নেয়নি। আমি আবারও বলছি, এটা এক ধরনের ঘাড়ত্যারামি। বলেছি তো বলেছি, করব না— এমন মনোভাব। এ ধরনের অনেক ঘটনায় তাদের একগুঁয়েমির কারণে দেশকে ভুগতে হচ্ছে। এ বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়তে পারি জেনেও বিষয়টি সামনে আনছি।'

প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে স্থানান্তর এবং বার্ন ইউনিট প্রস্তুত রাখতে বিভিন্ন মহল থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন দেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশে প্রথম বার্ন ইউনিট প্রতিষ্ঠার কৃতিত্বও তার। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন