‘মাঝে মাঝে একনায়ক দরকার’; ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে নিজেকে ‘একনায়ক’ হিসেবে উল্লেখ করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২১ জানুয়ারি) দাভোসে শীর্ষস্থানীয় সিইওদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, 'অনেকে বলে আমি ভয়াবহ একনায়কের মতো। হ্যাঁ, আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়।'

তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে।

এ সময় ট্রাম্প দাবি করেন, তার বক্তব্য কোনো নির্দিষ্ট রক্ষণশীল বা উদারপন্থী আদর্শ থেকে নয়, বরং ‘কমন সেন্স’ বা সাধারণ বুদ্ধির ওপর ভিত্তি করেই দেওয়া। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য তার কর্তৃত্ববাদী মানসিকতারই প্রতিফলন।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ইউরোপীয় দেশ ও কানাডার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে ন্যাটো মিত্রদের প্রতিও হুমকির সুর বজায় রাখেন তিনি।

এর আগেও একাধিকবার একনায়কতান্ত্রিক শাসকদের প্রতি প্রশংসা করেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘বুদ্ধিমান’ ও ‘শক্তিশালী নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকি ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘চমৎকার’ বলেও মন্তব্য করেন। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিও ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টেও ফেডারেল দমন-পীড়ন জোরদার ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, অনেক আমেরিকান হয়তো একজন একনায়ককেই পছন্দ করবেন।

তবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রিনল্যান্ড ইস্যুতে কিছুটা সুর নরম করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সামরিক শক্তি প্রয়োগ বা শুল্ক আরোপের পথ থেকে আপাতত সরে আসছেন এবং পরিবর্তে একটি কাঠামোগত চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

তারপরও ট্রাম্পের ‘একনায়ক’সুলভ মন্তব্য ও অনিশ্চিত পররাষ্ট্রনীতি ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯