মিরসরাইয়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদলের সঙ্গে সম্পৃক্ত জাবেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের ফিরোজ আহম্মদের ছেলে। রবিবার রাতের অভিযানে মিরসরাই থানা পুলিশ তাকে আটক করে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

মামলার অভিযোগে জানা যায়, কমলদহ বাজারের দক্ষিণ পাশে স্বামী-সন্তানসহ বসবাসকারী ওই নারীকে গত আট মাস ধরে নিয়মিত হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল জাবেদ। সর্বশেষ কয়েকদিন আগে গৃহবধূ বাড়িতে না থাকার সুযোগে তার ১৩ বছরের মেয়েকেও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়।

ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন জানান, গ্রেফতার হওয়া জাবেদ যুবদলের কোনো আনুষ্ঠানিক পদে নেই, তবে সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ধর্ষণ মামলায় আজ সোমবার অভিযুক্ত জাবেদকে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি