মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ চালানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী প্রশ্ন করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব রয়েছেন।

রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন আচরণের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, তরুণদের ভবিষ্যৎ ও পরীক্ষার সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে।

এর আগে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের বিষয়টি সংসদে আলোচনার দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতন এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন। তিনি আরও বলেন, ভারতের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনা না হলে সংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যায়।

সোমবার সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে পুলিশ সদস্য ও আন্দোলনকারীদের অনেকে আহত হন বলে জানা গেছে।

এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদে আলোচনার দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ন্যায্য দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের কেন লাঠি ও কাঁদানে গ্যাসের মুখে পড়তে হলো।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। দেশটির সরকার নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু