মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ চলতি সপ্তাহে মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET) নিয়ে গত মাসে শুরু হওয়া আন্দোলনে প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

বুধবার ভারতের সংসদে বিরোধী দলগুলো শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করে। তারা প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণ নিয়ে আলোচনার দাবি জানালে হট্টগোলের সৃষ্টি হয়। পরে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়।

এর আগে সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ করেছে বিরোধীরা।

মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতাকে আটক করে। রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত আন্দোলনটি শুরুতে অনলাইন প্রচারণা হিসেবে শুরু হলেও বর্তমানে এতে বিপুলসংখ্যক তরুণ অংশ নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সমাবেশে এক হাজারের বেশি মানুষ উপস্থিত হন। একই দাবিতে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়াসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দিল্লির কেন্দ্রীয় এলাকার ১৬টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য দাবি করেছেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিরোধীদের অভিযোগ, প্রশ্নফাঁসের দায় এড়িয়ে যাচ্ছে সরকার।

বিশ্লেষকদের মতে, তরুণদের চাকরির সংকট ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে জমে থাকা ক্ষোভ এই আন্দোলনের পেছনে বড় কারণ হয়ে উঠেছে। আন্দোলন দীর্ঘ হলে এটি মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও মনে করছেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু