মুঘল রাজকুমারীর নাম থেকে তারেক রহমানের বিড়ালের নামকরণ ‘জেবু’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার পোষা বিড়াল ‘জেবু’ দেশে ফিরেছে। তিনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় পৌঁছায় সাইবেরিয়ান জাতের লোমশ বিড়ালটি।

এদিকে দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘জেবু’। ‘জেবু-দ্য ক্যাট’ নামে খোলা ফেসবুক পেজটি অল্প সময়ের মধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আজ রাতে পেজটি থেকে জেবুর নামকরণ নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে জানানো হয়, মুঘল রাজকুমারী জেবুন্নেসা থেকে অনুপ্রাণিত হয়ে বিড়ালটির নাম রাখা হয়েছে ‘জেবু’। মুঘল যুগের অন্যতম শিক্ষিত নারী, কবি ও পণ্ডিত জেবুন্নেসার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নাম নির্বাচন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্ট্যাটাসে আরও বলা হয়, জেবু মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা বিড়াল এবং নামটিও তিনিই রেখেছেন।

চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রথমবার আলোচনায় আসে বিড়ালটি। পরবর্তী সময়ে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে জেবুকে ঘিরে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,
‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটিকে খুব ভালোবাসি।’

আজ রাতে ‘জেবু-দ্য ক্যাট’ পেজে দেওয়া ‘জেবু: কবিতা, জ্ঞান এবং মুঘল ইতিহাসে প্রোথিত একটি নাম’ শীর্ষক স্ট্যাটাসে লেখা হয়— “আমি জেবু—এবং হ্যাঁ, আমার নাম আমার চেয়েও অনেক পুরোনো একটি গল্প বহন করে। আমার নামকরণ করা হয়েছে জেবুন্নেসার নামে, যিনি তার বুদ্ধি, কবিতা ও আধ্যাত্মিক গভীরতার জন্য খ্যাতিমান এক অসাধারণ মুঘল রাজকন্যা।”

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ১৬৩৮ সালে জন্মগ্রহণকারী জেবুন্নেসা ছিলেন সম্রাট আওরঙ্গজেবের কন্যা এবং তার সময়ের অন্যতম শিক্ষিত নারী। তিনি ‘মাখফি’ ছদ্মনামে কবিতা লিখতেন, যার অর্থ ‘লুকানো’।

আরও বলা হয়, “আমার নামটি তার উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি—সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও শান্ত শক্তির প্রতীক। জেবুন্নেসার কবিতায় যেমন করুণা ও আত্মপ্রতিফলন ফুটে উঠেছে, তেমনি আমার নামটিও আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কোমল অনুগ্রহ বহন করে।”

স্ট্যাটাসের শেষে লেখা হয়, “আমার নামকরণের জন্য জাইমা রহমানকে ধন্যবাদ। একটি সাধারণ বিড়ালের জন্য একটি অসাধারণ নাম—যা শতাব্দীর শিল্প, সংস্কৃতি ও কালজয়ী ইতিহাসের প্রতিধ্বনি বহন করে।”

পোস্টের শেষে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয় #জেবুদ্যক্যাট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন