নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ। রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
ড. আবু নছর বর্তমানে স্থানীয় সরকার বিভাগে পরিকল্পনা অধিশাখা–১ এ যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর সরকার প্রতিষ্ঠান। নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক তদারকি ও নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে স্থানীয় মহল আশা প্রকাশ করেছে।