জাতীয়

তারেক রহমানের সফরচিত্র প্রকাশ করলেন আনোয়ার ইব্রাহিম

তারেক রহমানের সফরচিত্র প্রকাশ করলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিওটিতে সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের জনপ্রিয় গান ‘মহাজাদু’।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে পাওয়া আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতে ওয়ান ইসমাইলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সহযোগিতার মানসিকতা তাকে ও তার স্ত্রী ড. জুবাইদা রহমানকে গভীরভাবে মুগ্ধ করেছে।

২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইরিন খানকে সিনিয়র সচিবের পদমর্যাদা ও বেতন-ভাতায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তিনি বর্তমানে দায়িত্ব পালন করা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন। সূত্রগুলোর মতে, এ নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬
এসএসসি পাসেই আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগ শুরু

এসএসসি পাসেই আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। দেশের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের আবেদন সম্পন্ন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৯৬৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং পরীক্ষায় ১৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার সরকার মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের স্নাতক বা অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনা নিয়েছে। তিনি আরও বলেন, সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরাও অধিবেশন প্রত্যক্ষ করছেন। অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগের পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যে বাজেট করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ডেঙ্গুতে একদিনেই প্রাণ গেল ৩ জনের

ডেঙ্গুতে একদিনেই প্রাণ গেল ৩ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ইসলামী ব্যাংকের নতুন নির্দেশনা

কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ইসলামী ব্যাংকের নতুন নির্দেশনা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে। ব্যাংকের মানবসম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে রাজনৈতিক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জারি করা ওই সার্কুলারে বলা হয়, কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। পাশাপাশি দেশে বা বিদেশে কোনো জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ তাদের থাকবে।

২৫ জুলাই, ২০২৬
ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে ফিফার ব্যাখ্যা

ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে ফিফার ব্যাখ্যা

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট পর্বে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার রুদ্ধশ্বাস লড়াইয়ের অন্যতম আলোচিত ঘটনা ছিল ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল। ম্যাচ শেষে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির দাবি, বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর প্রযুক্তির তথ্যের ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার