মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে পাওয়া আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতে ওয়ান ইসমাইলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সহযোগিতার মানসিকতা তাকে ও তার স্ত্রী ড. জুবাইদা রহমানকে গভীরভাবে মুগ্ধ করেছে।

তারেক রহমান জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

বার্তায় তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যা সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখছে।

সফর শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথভাবে কাজ করে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ