জাতীয়
চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় ৮ কার্যদিবসে রায়, আসামি মনিরের যাবজ্জীবন
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (মহানগর) চট্টগ্রামের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। মামলাটি দায়েরের মাত্র ২৬ দিনের মধ্যে এবং বিচার কার্যক্রম শুরুর আট কার্যদিবসের মাথায় রায় হওয়ায় এটি দ্রুত বিচার সম্পন্ন হওয়া আলোচিত মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১,৫২১ জন
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বড় পর্দায় খেলা ঘিরে থাকবে পুলিশি নজরদারি
ফুটবল বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় উপভোগের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট স্থানগুলোতে পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে সংঘটিত হত্যাকাণ্ড এবং এ ঘটনায় চার আসামি গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার ফল হিসেবেই এ গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিতর্ক, বিভাজন কিংবা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক এবং তা আগে থেকেই অনুমান করা হয়েছিল। তাই অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তবতা বিবেচনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অবশেষে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলীকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাস পর তাঁর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আয়াতুল্লাহ আলী খামেনির ‘মর্মান্তিক মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেসময়ে উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তাঁদের সুযোগ্য দিকনির্দেশনায় সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পেরেছিলো।’
উন্মাদনার আড়ালে ট্র্যাজেডি: ১২ হাজার কিলোমিটার দূরের খেলা নিয়ে বাংলাদেশে ১২ জনের প্রাণহানি
বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বাড়ছে সংঘর্ষের ঘটনাও। কথাকাটাকাটি, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য, পতাকা টাঙানো এবং খেলা দেখাকে কেন্দ্র করে সহিংসতায় এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে, তিনজন পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন সড়ক দুর্ঘটনায়, একজন ল্যাম্পপোস্ট ভেঙে, একজন স্ট্রোকে, একজন কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এবং সর্বশেষ একজন আর্জেন্টিনা সমর্থকদের হামলায় নিহত হয়েছেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মিয়ানমারের সদিচ্ছা ও রাখাইনের পরিস্থিতির ওপর: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল ও সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে মিয়ানমারের সদিচ্ছা, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনলাইন জুয়ায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন
অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন করতে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে বিলটি উত্থাপন করা হয়। এতে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বাতিল করে আধুনিক ও যুগোপযোগী জুয়া প্রতিরোধ আইন প্রণয়নের প্রস্তাব আনা হয়েছে।
ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একইভাবে এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং কোথাও কোথাও প্লাবনের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। রোববার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের রায় বহাল থাকছে। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। পাশাপাশি সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল হয়েছে এবং মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা শুধু সুপ্রিম কোর্টের কাছেই থাকবে। তবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা অন্যান্য পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।