সকল ক্যাটাগরিতে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গত বছরের একই সময়ের তুলনায় দেশে অপরাধের হার কমেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান নিয়মিত প্রস্তুত করা হয়। এসব পরিসংখ্যানে ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য অন্তর্ভুক্ত থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর সরকারের তিন মাসের কার্যক্রমের তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাঁর কাছে আসা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় বর্তমান সময়ে অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং প্রায় সব ধরনের অপরাধের ঘটনাই কমেছে।

তবে সংবাদ সম্মেলনের সময় নির্দিষ্ট পরিসংখ্যান হাতে না থাকায় তিনি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারেননি।

পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন করবে দেশের জনগণ। তবে সরকারের বিশ্বাস, পুলিশকে আরও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নৈতিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন মেনে দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে তাদের উৎসাহিত করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে শাস্তি—উভয় নীতিতেই সরকার বিশ্বাস করে। তাঁর ভাষায়, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এর আগে রাজধানীর পল্লবীতে এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন তিনি।

এ ছাড়া রাজবাড়ী ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনকালে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি প্রতিরোধে অবদান রাখায় তিন পুলিশ সদস্য এবং একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও চার আসামিকে গ্রেপ্তারে ভূমিকা রাখা দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা এবং সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি রাজবাড়ী ফেরিঘাটে দায়িত্ব পালনকারী তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!