টিকার অভাবে শিশু মৃত্যু: ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণের পর আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে অবহেলা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে। এতে সংশ্লিষ্টদের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য খাতের দায়িত্বশীল পদে থাকা অন্য আসামিদের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানি না করার অভিযোগ আনা হয়।

বাদীপক্ষের দাবি, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়ার পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এ প্রক্রিয়ার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে টিকা সংকট দেখা দেয়।

আবেদনে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যুর তথ্যও তুলে ধরা হয়।

এতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বাইরে দেশের বিভিন্ন এলাকায় আরও বহু শিশু আক্রান্ত হয়েছিল, যাদের অনেকেই সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। আক্রান্ত শিশুদের চিকিৎসায় পরিবারগুলোকে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে এবং রাষ্ট্রকেও অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে সরকার জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের ব্যবস্থা নিলেও সময়মতো টিকা না পাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তায় বলে বাদীপক্ষ অভিযোগ করে। তবে আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আবেদন খারিজ করে দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা