ঈদযাত্রায় বাড়তি স্বস্তি, চলবে ১০ বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে আগামীকাল থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন দেশের বিভিন্ন রুটে চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৪ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি ও যাত্রীসেবার অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, 'যাত্রীচাহিদার তুলনায় বর্তমানে ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তবে অতিরিক্ত ট্রেন ও নতুন কোচ সংযোজনের মাধ্যমে যাত্রীসেবাকে আরও স্বস্তিদায়ক করার চেষ্টা চলছে।'

তিনি বলেন, 'বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম। ঈদ উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আরও প্রায় ২৫ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে নতুন করে ৫১টি কোচ সংযোজন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'লাখ লাখ মানুষের ট্রেনে যাত্রার আগ্রহ থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনও বড় চ্যালেঞ্জ। ট্রেনের সংখ্যা, রেললাইন, লোকোমোটিভ ও কোচ—সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।'

রেলপথ মন্ত্রী আরও বলেন, 'দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রেললাইন ও অবকাঠামোর বর্তমান অবস্থা বিবেচনায় বড় ধরনের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই।'

ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব প্রসঙ্গে তিনি জানান, রোববার সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা রেললাইনে ‘হুইল স্লিপ’ করায় সেটি সচল করতে রিলিফ টিম পাঠাতে হয়। এতে কয়েকটি ট্রেনের সূচিতে বিঘ্ন ঘটে। কোনো ট্রেন ২০ মিনিট, কোনোটি এক ঘণ্টা এবং আরেকটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে বলে জানান তিনি।

স্টেশন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, 'দেশের অনেক স্টেশন এখনও পুরোপুরি সুরক্ষিত নয় এবং সব জায়গায় প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।'

তিনি দাবি করেন, আগের তুলনায় রেলসেবার মান উন্নত হয়েছে। টিকিট বিক্রিতে অনিয়ম বা সিন্ডিকেটের সুযোগ কমেছে এবং অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা এসেছে।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব, মো. ফাহিমুল ইসলাম এবং মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!