সংস্কৃতির মুক্ত প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে সংস্কৃতির অবাধ চর্চা ও শঙ্কামুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন 'ছায়ানট' এর সভাপতি সারওয়ার আলী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, 'সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারে। আমরা শুনতে চাই সমাজের অভয়বাণী—সবাই যেন নির্ভয়ে গান গাইতে পারে।'

পহেলা বৈশাখকে বাঙালির জাতিসত্তা উন্মোচনের এক বিশেষ দিন হিসেবে উল্লেখ করে সারওয়ার আলী বলেন, 'গত ছয় দশকের ধারাবাহিকতায় এই দিনটি অতীতের গ্লানি ও জরা মুছে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। গত বছরেও রমনায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠান।'

তবে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বিজয় দিবসের আয়োজনের পর গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দার শিশুপুস্তক ছিন্নভিন্ন করা এবং একই রাতে দুই শীর্ষ সংবাদপত্র ভবনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন তিনি। পরদিন 'উদীচী'তে হামলার কথাও স্মরণ করিয়ে দেন।

এর আগে বাউলশিল্পীদের অপদস্থ করার ঘটনাও তিনি তুলে ধরেন। পাশাপাশি ২০০১ সালের রমনার বটমূলে ভয়াবহ হামলার স্মৃতিও ফিরে আসে তার কথায়।

সারওয়ার আলী বলেন, 'বাংলা সংগীত বাঙালির আনন্দ-বেদনা, মিলন-বিরহ ও সংগ্রামের সঙ্গী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব অধিকার অর্জনের পথে এই সংগীত মানুষকে শক্তি জুগিয়েছে। কিন্তু অপশক্তি ভয় দেখিয়ে মানুষকে এই সংগীত থেকে দূরে সরাতে চায়, শিকড় বিচ্ছিন্ন করতে চায় আমাদের সংস্কৃতিকে।'

সমাজে অসহিষ্ণুতা বৃদ্ধি এবং মতপ্রকাশে বাধার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বিভিন্ন নিপীড়ন-সংঘাতে আজ বিশ্ববাসী আতঙ্কিত। নতুন বছরের প্রভাতে তাই সবার একটাই প্রত্যাশা—বিশ্বশান্তি।'

তিনি বলেন, 'আমরা এমন এক সমাজ চাই, যেখানে সংবাদকর্মীরা নির্ভয়ে সত্য প্রকাশ করতে পারবেন, মানুষ স্বাধীনভাবে গান গাইতে পারবে, সংস্কৃতির সব প্রকাশ হবে নির্বিঘ্নে।'

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করে তিনি বলেন, 'এমন এক মাতৃভূমির স্বপ্ন দেখি: চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর।'

উল্লেখ্য, আজ সকাল ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন শুরু হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৮টা ২৫ মিনিটে শেষ হয় অনুষ্ঠান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ