জাতীয়

নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি অনুমোদন পায়। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

২৫ জুলাই, ২০২৬
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত গেজেটের মাধ্যমে এই অধ্যাদেশ কার্যকর করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। এই আন্দোলন পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি পায়।

২৫ জুলাই, ২০২৬
শেষ হলো পে কমিশনের সভা; সর্বনিম্ন বেতন বাড়ল আড়াই গুণ

শেষ হলো পে কমিশনের সভা; সর্বনিম্ন বেতন বাড়ল আড়াই গুণ

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কারের সুপারিশ চূড়ান্ত করেছে পে-কমিশন। কমিশন প্রস্তাব দিয়েছে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলা: ১২,৩৭১ কোটির বদলে বাংলাদেশ ক্ষতিপূরণ পেল ৫১২ কোটি টাকা

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলা: ১২,৩৭১ কোটির বদলে বাংলাদেশ ক্ষতিপূরণ পেল ৫১২ কোটি টাকা

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিনের ক্ষতিপূরণ মামলার চূড়ান্ত রায় আসতে যাচ্ছে। বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত (ইকসিড)-এর রায়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেতে পারে। বর্তমান বিনিময় হারে এর পরিমাণ প্রায় ৫১২ কোটি টাকা, যা পরিশোধ করবে কানাডাভিত্তিক কোম্পানি নাইকো রিসোর্সেস। জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও বাপেক্সের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, আইনজীবীদের মাধ্যমে পাওয়া রায়ের সংক্ষিপ্তসার থেকেই এই ক্ষতিপূরণের অঙ্ক জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
আজ থেকে মাঠে ইইউর ২০০ নির্বাচন পর্যবেক্ষক

আজ থেকে মাঠে ইইউর ২০০ নির্বাচন পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র থেকে আগত ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক আজ থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বর্তমানে ঢাকায় অবস্থানরত স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের নির্বাচনের দিনের কার্যক্রম, ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে তাদের দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
এবার ভোট গণনায় সময় বেশি লাগতে পারে: প্রেস সচিব

এবার ভোট গণনায় সময় বেশি লাগতে পারে: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গণনার প্রক্রিয়া স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট গণনার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হতে পারে। তবে সরকার নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন, মারণাস্ত্র ব্যবহার হবে না: ঢাকা সেক্টর কমান্ডার

নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন, মারণাস্ত্র ব্যবহার হবে না: ঢাকা সেক্টর কমান্ডার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করা হবে না বলেও জানান তিনি। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সিইসি

নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন তিনি। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, সাধারণত বিদায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হলে কিংবা পদটি শূন্য থাকলে সেই দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের ওপর বর্তায়।

২৫ জুলাই, ২০২৬
এনসিটির ইজারা সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, কার্যক্রমে জটিলতা

এনসিটির ইজারা সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, কার্যক্রমে জটিলতা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালনা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল ৮টা থেকে বন্দরে কর্মবিরতি শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে তিনি বলেন, 'নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। যদিও কিছু কিছু বিষয়ে আরও আলোচনা ও উন্নতির সুযোগ রয়েছে, তবে সার্বিক পরিবেশ আশাব্যঞ্জক।'

২৫ জুলাই, ২০২৬
আজকের মধ্যে না এলে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ভোট: ইসি

আজকের মধ্যে না এলে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ভোট: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি। এতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা ব্যালট খামসহ হলুদ খামের ভেতরে রেখে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: গুরুত্ব পাচ্ছে যে সকল ইস্যু

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: গুরুত্ব পাচ্ছে যে সকল ইস্যু

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। প্রায় ১২ কোটি ৮০ লক্ষ মানুষের ভোট দেশকে গণতন্ত্রে ফেরানোর পথে এটি একটি বড় পরীক্ষা বএলি মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের মতে, এবারের নির্বাচনের প্রধান ইস্যুগুলো:

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়