জাতীয়

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলা: জাবের গুলিবিদ্ধ, জুমা-আম্মারসহ আহত অনেকে

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলা: জাবের গুলিবিদ্ধ, জুমা-আম্মারসহ আহত অনেকে

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এ ঘটনায় ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

নির্বাচনের জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভাষা শহিদদের স্মরণে ভাষার মাস ফেব্রুয়ারি

ভাষা শহিদদের স্মরণে ভাষার মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি, বাঙালির হৃদয়ে এক গভীর শ্রদ্ধা ও স্মৃতির মাস। ১৯৫২ সালের এই মাসে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন সাহসী শহিদরা। সেই ত্যাগের স্মরণে আজ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো ভাষার মাস। একুশে ফেব্রুয়ারি, দিনটি শুধু একটি তারিখ নয়, বরং বাংলার ভাষা আন্দোলনের প্রতীক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আন্দোলনে পাকিস্তানি পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বার, শফিউর ও বরকতসহ অমূল্য প্রাণ হারালেও, তাদের আত্মদান ইতিহাসে অমর হয়ে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কতটা সফল আর ব্যর্থ অন্তর্বর্তী সরকার?

কতটা সফল আর ব্যর্থ অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত প্রায় ১৮ মাসের সাফল্য-ব্যর্থতার প্রশ্নে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর এই সরকারের বিদায় নেওয়ার কথা। সেই পরিপ্রেক্ষিতেই তাদের সাফল্য-ব্যর্থতার বিষয়টি আলোচনায় এসেছে। সরকারের দিক থেকে বরাবরই বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের মূল্য লক্ষ্য ছিল তিনটি- সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার,

২৫ জুলাই, ২০২৬
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের সব কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরগুলোতে এসব সরঞ্জাম পৌঁছাবে আজ সন্ধ্যার মধ্যে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনকে ঘিরে কড়াকড়ি, বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না

নির্বাচনকে ঘিরে কড়াকড়ি, বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বিকাশ, নগদ, রকেটসহ এমএফএসের মাধ্যমে একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সীমা কার্যকর থাকবে। এ সময় একজন এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে এবং প্রতিটি লেনদেনের সীমা হবে এক হাজার টাকা।

২৫ জুলাই, ২০২৬
দুটি ব্যালটে ভোট, গণনায় সময় বেশি লাগতে পারে: ইসি সচিব

দুটি ব্যালটে ভোট, গণনায় সময় বেশি লাগতে পারে: ইসি সচিব

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি হওয়ায় ভোটগ্রহণ ও ফল গণনা—উভয় ক্ষেত্রেই স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫শ পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন।

২৫ জুলাই, ২০২৬
ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএস জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে (জিএমটি +৬) এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে। এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরেই অবস্থিত।

২৫ জুলাই, ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনে ভোট পড়বে ৫৫ শতাংশের বেশি: তৌহিদ হোসেন

আসন্ন সংসদ নির্বাচনে ভোট পড়বে ৫৫ শতাংশের বেশি: তৌহিদ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘নির্বাচন রিপোর্টিং’ বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, '১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ শতাংশ। তাঁর ধারণা, এবারের নির্বাচনে ভোটের হার সে সময়ের চেয়েও বেশি হবে।'

২৫ জুলাই, ২০২৬
সারাদেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র এখনও বাইরে

সারাদেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র এখনও বাইরে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সারা দেশে লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশনা জারি করেছিলেন অন্তর্বর্তী সরকার। তবে সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখনও ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র জমা পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। দেশের ব্যক্তিগত লাইসেন্সকৃত মোট অস্ত্রের সংখ্যা ৪৮ হাজার ২৮৩। অর্থাৎ, এখনও ২০ হাজার ২৮৮টি বৈধ অস্ত্র বন্দোবস্তের বাইরে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, জাতিসংঘে চিঠি পাঠানো হবে ৮ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকার

আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, জাতিসংঘে চিঠি পাঠানো হবে ৮ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকার

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যের বরাত দিয়ে সরকার এ কথা জানিয়েছে। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার উদ্যোগের অংশ হিসেবে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তিন স্তরের নিরাপত্তায় ভোটগ্রহণ, শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা: ইসি সানাউল্লাহ

তিন স্তরের নিরাপত্তায় ভোটগ্রহণ, শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, 'ভোটগ্রহণ শেষে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।' তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক