জাতীয়
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা
সরকারি সেবা প্রদান ও সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি বন্ধ হয়। এ ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‘বানানভুল বা বাক্যগঠনের অসম্পূর্ণতা থাকলেও আবেগের কোনো ঘাটতি ছিল না’
বানানভুল বা বাক্যগঠনের অসম্পূর্ণতা থাকলেও আবেগের কোনো ঘাটতি ছিল না—এমন হাজারো অনুভূতির টুকরো কাগজ জমা পড়েছে “জনমত বাক্সে”। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ-কষ্টের কথা, কেউ দাবি জানিয়েছেন হয়রানিমুক্ত পাবলিক সার্ভিস, রাষ্ট্রযন্ত্রের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নারী-পুরুষের সমতা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত ও আধিপত্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা। আবার কেউ কেউ সরকারের সমালোচনা ও ব্যক্তিগত ক্ষোভও প্রকাশ করেছেন।
জুলাই আন্দোলনে লুট হওয়া ২৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি: আইজিপি
পুলিশ সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ২০০৬-০৭ সাল থেকেই পুলিশ চেয়েছে কাজের স্বাধীনতা নিশ্চিত করতে, যাতে মামলা তদন্তসহ দায়িত্ব পালনের সময় সরকার বা রাজনৈতিক দলের কোনো নির্দেশনা না আসে। কিন্তু এখনো সেই স্বাধীনতা পুরোপুরি পাওয়া যায়নি। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশেও এ বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি জানান।
জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা
জরুরি কোন প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশনা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি থেকে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনে বিএনপির প্রার্থীদের ৫৯ শতাংশ ঋণগ্রস্ত: টিআইবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত, যা সকল দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রার্থীদের ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। মূল প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম।
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। সিদ্ধান্ত পরিবর্তনের আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে ইসির অনলাইন সিস্টেমে আবেদন করেছিলেন। পরবর্তীতে ওই সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে উন্মুক্ত হয়ে যায়।
সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
ভারতের হিমালয়কন্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একের পর এক কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চলে।
নির্বাচনে ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়, মাঠে ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা সদস্য
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবি
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাত পেরিয়ে শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা রাতভর যমুনার সামনেই অবস্থান করেন। তাদের দাবি, আজ শুক্রবারের মধ্যেই সরকারকে জাতিসংঘে চিঠি পাঠাতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
সাগর-রুনী হত্যার ১৪ বছর: আদৌ কি হবে বিচার?
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী। ঘটনার ১৪ বছর পূর্ণ হলেও এখনো শনাক্ত হয়নি খুনিরা, শেষ হয়নি তদন্ত। দীর্ঘ এই সময়ে শুধু বদলেছে তদন্ত সংস্থা, বেড়েছে প্রতিবেদন দাখিলের সময়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও তদন্তের কার্যকারিতা নিয়ে। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত আদালত ১২৪ বার সময় বাড়িয়েছেন।
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, 'জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তা বুটের আঘাতে আহত হয়েছে।' এদিকে আরেকটি ফেসবুক পোস্টে সংগঠনটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়েছে।
রমজানে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজান শুরুর আগের দিন থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা হবে।