জাতীয়

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন (২০তম গ্রেড) মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ (১ম গ্রেড) মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাদ পড়লেন ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ার

বাদ পড়লেন ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ার

এর আগে গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসাবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও ১৮৬ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন, যাদের মধ্যে শামীম শাহরিয়ার রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত আলোচিত ‘এপস্টেইন ফাইলস’-এ অন্তর্ভুক্ত একটি ইমেইলে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি-এর নাম উঠে এসেছে। ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত’ সংস্থা হিসেবে উল্লেখ করা হয় এবং দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব

বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এর আগে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
পৃথিবীর একটামাত্র মুনাফেকের দল জামায়াত: ফজলুর রহমান

পৃথিবীর একটামাত্র মুনাফেকের দল জামায়াত: ফজলুর রহমান

জামায়াতে ইসলামীকে দুই নাম্বার দল আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম ব্যবহার করে,তার নাম জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, কাফের ক্ষমতায় গেলে ইসলাম ফেরত আসতে পারে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।’ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োজিত থাকতেন। এবার প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এর মধ্যে থাকবেন অন্তত দুইজন অস্ত্রধারী পুলিশ ও তিনজন অস্ত্রধারী আনসার সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন অস্ত্রধারী পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া লাঠিসহ ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।

২৫ জুলাই, ২০২৬
প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’

প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’

নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লার ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলে চকবাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়।

২৫ জুলাই, ২০২৬
যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক

যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে প্রায় ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের কারও শরীরে গুলিবিদ্ধ বা পিলেট ইনজুরির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬
এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ

এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন বাংলাদেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। তালিকায় হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন ১ হাজার ১২০ জন।

২৫ জুলাই, ২০২৬
ভবিষ্যতের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা

ভবিষ্যতের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

২৫ জুলাই, ২০২৬
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা

গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার কার্যক্রমে অংশ নিতে পারবেন, তবে কোনোভাবেই পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাতে পারবেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত