ত্রয়োদশ জাতীয় নির্বাচন: গুরুত্ব পাচ্ছে যে সকল ইস্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর  থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। প্রায় ১২ কোটি ৮০ লক্ষ মানুষের ভোট দেশকে গণতন্ত্রে ফেরানোর পথে এটি একটি বড় পরীক্ষা বএলি  মনে করছেন বিশেষজ্ঞরা।
 
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের মতে, এবারের নির্বাচনের প্রধান ইস্যুগুলো:

দুর্নীতি
ঢাকাভিত্তিক ‘কমিউনিকেশন রিসার্চ ফাউন্ডেশন’ এবং ‘বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ’-এর সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হলো দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর একটি।

তাই, এবার নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী—উভয় দলই দুর্নীতি দমনকে তাদের প্রচারণার মূল কেন্দ্রবিন্দু করেছে।

মুদ্রাস্ফীতি
সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। জনমত জরিপে অংশগ্রহণকারী দুই-তৃতীয়াংশের বেশি মানুষ ‘দ্রব্যমূল্য’কে তাদের দ্বিতীয় বৃহত্তম উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

অর্থনৈতিক উন্নয়ন
একসময়ের এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ করোনা মহামারীর পর থেকে তাদের রপ্তানি-চালিত পোশাক খাতের গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে। ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ, যা শেষ পর্যন্ত তার পতন এবং নির্বাসনে বাধ্য করেছিল, তা এই খাতে আরও বিঘ্ন ঘটিয়েছে এবং সামগ্রিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে, এই ইস্যুটিও এখন ভোটারদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

কর্মসংস্থান
বাংলাদেশের আনুমানিক ৪০ শতাংশ মানুষের বয়স ৩০ বছরের নিচে। কয়েক মাসের অস্থিতিশীলতার পর লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা পরবর্তী সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা
শেখ হাসিনার পতনের পর তার দল আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। হাসিনা বলেছেন, তার দলের অনুপস্থিতি লক্ষ লক্ষ সমর্থককে প্রার্থীহীন করে দেবে এবং অনেককে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দেবে।

কিছু বাংলাদেশি নির্বাচন থেকে দূরে থাকার অঙ্গীকার করলেও বিশ্লেষকরা মনে করছেন, এটি কোণভাবেই গণবর্জনে রূপ নেবে না। তাদের মতে, আওয়ামী লীগের সাবেক ভোটাররাই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আওয়ামী লীগের সাবেক ভোটারদের প্রায় অর্ধেক এখন বিএনপিকে পছন্দ করছেন, আর প্রায় ৩০ শতাংশের পছন্দ জামায়াতে ইসলামী।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ