নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আগামী মাসে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচনের সময় অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হচ্ছে। তবে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। এমন অনেক ব্যক্তি হঠাৎ দেশে প্রবেশ করতে পারেন, যাদের আগমন কাম্য নয়। সে কারণেই এই সিদ্ধান্ত। তবে যাদের বৈধ উদ্দেশ্য রয়েছে এবং আগে থেকেই ভিসা নেওয়া আছে, তাদের বাংলাদেশে প্রবেশে কোনো বাধা থাকবে না।”

এ সময় বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গেও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি জানান, বিষয়টি তিনি দেখেছেন এবং এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, বিষয়টি কেবল আলোচনার পর্যায়ে রয়েছে।
“তিনটি শর্ত পূরণ না হলে বাংলাদেশ কোনো অবস্থাতেই সেখানে যাবে না। প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না। দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষের সঙ্গে কাজ করব না, যাদের সঙ্গে যোগাযোগ বা আলোচনা করা সম্ভব নয়। শর্তগুলো স্পষ্ট—এরপরই আমরা চিন্তাভাবনা করব,” বলেন তিনি।

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাত প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কূটনৈতিকভাবে আপত্তি জানানো, যা করা হয়েছে। তবে মাঠপর্যায়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক ও বিস্তারিত তথ্য তার কাছে নেই। তিনি উল্লেখ করেন, এ বিষয়টি মূলত ড. খলিলুর রহমান দেখভাল করেন, যিনি বর্তমানে দেশে নেই। দেশে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত