জাতীয়

১১৮ যুগ্ম সচিবের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

১১৮ যুগ্ম সচিবের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

মেয়াদের শেষ দিকে এসে অন্তর্বর্তী সরকার ১১৮ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর প্রচলিত রীতি অনুযায়ী তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

২৫ জুলাই, ২০২৬
সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। ভাষণে সিইসি বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং নির্বাচনের ফলাফল—জয় বা পরাজয়—সহজভাবে মেনে নেবেন। এই নির্বাচনকে স্বার্থক করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যান চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যান চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি ও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞামুক্ত থাকবে।

২৫ জুলাই, ২০২৬
মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে: লুৎফে সিদ্দিকী

মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে: লুৎফে সিদ্দিকী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বাংলাদেশের অংশগ্রহণ ও প্রাপ্ত ফলাফল তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মিলছে না, ইসিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অভিযোগ

প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মিলছে না, ইসিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দীন ইসির সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে জানান, বিচারিক আদালত পরিচালনার জন্য তিনি স্ট্রাইকিং ফোর্স চাইলেও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার রিটার্নিং কর্মকর্তার নির্দেশ ছাড়া ফোর্স দিতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত তিনি মাত্র একজন পুলিশ সদস্য পান। একই ধরনের অভিযোগ ১০ ফেব্রুয়ারি বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানও ইসিতে জানান। তিনি বলেন, প্রয়োজনীয় ফোর্স না পেয়ে ভ্রাম্যমাণ আদালত কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

২৫ জুলাই, ২০২৬
আল–জাজিরার প্রতিবেদন: কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত

আল–জাজিরার প্রতিবেদন: কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত

বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনকালীন রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের সুযোগে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যার প্রধান ভুক্তভোগী হন সংখ্যালঘুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্রই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সামাজিক অস্থিরতার সময় ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

২৫ জুলাই, ২০২৬
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন

দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
‘অবৈধভাবে’ নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

‘অবৈধভাবে’ নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতা অর্থের বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করার ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঘটনা প্রকাশ পাওয়ার পর বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার আনসার বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্য প্রশিক্ষণ না থাকলেও নির্বাচনি দায়িত্ব পেয়েছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতের আমন্ত্রণ জানালো বাংলাদেশ

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতের আমন্ত্রণ জানালো বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ের জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এ নির্বাচন পর্যবেক্ষণে মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।

২৫ জুলাই, ২০২৬
রোজার আগেই দায়িত্ব ছাড়বেন ড. মুহাম্মদ ইউনূস!

রোজার আগেই দায়িত্ব ছাড়বেন ড. মুহাম্মদ ইউনূস!

আগামী সংসদ নির্বাচনের চার-পাঁচ দিনের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকার ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি নাগাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে চায়। মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয় ও বঙ্গভবনকে এ বিষয়ে প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান সংক্রান্ত নানা বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত–যুক্তরাষ্ট্র নীতিগত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

জামায়াত–যুক্তরাষ্ট্র নীতিগত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক দেশের জন্য একটি ভয়ংকর অশনিসংকেত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

২৫ জুলাই, ২০২৬
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ভোট

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ভোট

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভোটাধিকার থেকে বঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার পরিপূর্ণতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট। ফ্যাসিবাদের পতনের পর ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণে ব্যালটের রায়ে অংশ নিতে মুখিয়ে আছে গোটা জাতি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত