খুচরা বাজারে এলপিজির নতুন দাম মানা হবে কিনা, নিশ্চয়তা নেই: বিইআরসি চেয়ারম্যান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন নির্ধারিত দাম পুরোপুরি মানা হবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপিজির জানুয়ারি মাসের নতুন দাম ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিইআরসি চেয়ারম্যান বলেন, 'ঘোষিত দাম খুচরা বাজারে শতভাগ বাস্তবায়ন হবে—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। তবে এলপিজি অপারেটরদের সংগঠন বিষয়টি মানতে প্রতিশ্রুতিবদ্ধ।'

খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ প্রসঙ্গে জালাল আহমেদ বলেন, 'এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত অভিযান পরিচালনা করছে।'

অভিযান আরও জোরদার করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন বলেও জানান।

তিনি বলেন, 'উৎপাদক পর্যায়ে বিইআরসি নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে উৎপাদকরা কমিশনের নির্ধারিত দামেই এলপিজি বিক্রি করছে।'

তবে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা ও ঘাটতি রয়েছে, এ কথা স্বীকার করে বিইআরসি চেয়ারম্যান বলেন, 'এসব বিষয় নিয়েই মূলত বাজারে নানা অভিযোগ তৈরি হচ্ছে।'

এর আগে বিইআরসি জানায়, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত