নিরাপত্তাজনিত কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত ভিসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না। এ কারণে সেবাগ্রহীতাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
নোটিশে ভিসা কার্যক্রম পুনরায় কবে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।