নবীনগরে নারী শিক্ষার উন্নয়নে অঙ্গীকার করলেন এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।

নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও শিক্ষক খাইরুল এনামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি যুবায়েরুল হক মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম নজু বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নবীনগরে নারী শিক্ষার প্রসার ও নারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে আমি ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে কাজ করতে চাই।”

এ সময় তিনি নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা উপহার দেন। পাশাপাশি তিনি সবার দোয়া কামনা করে বলেন, যেন তিনি আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা মৃধা (বন্যা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার উদ্দিন, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম মাস্টার, নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি ইমরুল হাসান শিবলী, সাবেক অধ্যক্ষ আল আমিন সরকার, বাস্তবায়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট গ্রুপ শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে।

অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় পাগলা এক্সপ্রেস ব্যান্ডের শিল্পী ফ্লোরা ও সাগর হাসানের সংগীত পরিবেশনায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ